প্রতিনিধি ২৫ মে ২০২৬ , ৮:১৯:২০ প্রিন্ট সংস্করণ
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে মূল সড়ক দখল করে অস্থায়ী পশুর হাটে গরু রাখার দায়ে দুই ইজারাদারকে ৫ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২৫মে) বিকেলে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ এর সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো: উমর ফারুক ও সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ।
এ সময় রাস্তা দখল করে অস্থায়ী পশুর হাট পরিচালনা করায় আগানগর আমবাগিচা পশুর হাটের ইজারাদার হাজী মো: আনোয়ার হোসেনকে ৩ লাখ টাকা ও জিনজিরা গরুর পশুর এর ইজারাদার মোজাদ্দেদ আলী বাবুকে ২ লাখ টাকা অর্থদন্ড করা হয়। পাশাপাশি তাদের বিধি মোতাবেক পশুর হাট পরিচালনা করার জন্যে নির্দেশনা দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার উমর ফারুক জানান, গত দুইদিন ধরে আমবাগিচা মাঠ ও জিনজিরা বাজার এর ইজারাদারদের দ্রুত সড়ক থেকে গরু সরানোর জন্যে অনুরোধ করা হলে তা উপেক্ষা করে অমান্য করেন।যারফলে তাদেরকে জরিমানা করা হয়।মানুষের দূর্ভোগ লাগবে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হয়েছে।
এন/টি#

















