জেলার সংবাদ

কেরানীগঞ্জে গ্যাস লাইনে বিস্ফোরণে,তিন শ্রমিক দগ্ধ

  প্রতিনিধি ১১ জুলাই ২০২৬ , ১:০৩:৪৪ প্রিন্ট সংস্করণ

Screenshot 20260309 215027 Google

নিউজ ডেস্ক: ঢাকার কেরানীগঞ্জের বরইতলা এলাকায় একটি বাসায় গ্যাসলাইনে কাজ করার সময় বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন, রাকিব (১৪), রাজন (২৫) ও সুমন (২৭)।
শনিবার ভোর পাঁচটার দিকে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা সজীব বলেন,গত রাতে কেরানীগঞ্জের বরইতলা এলাকার আরিফ মিয়ার বাসায় গ্যাসের লাইনের কাজ করছিলাম আমরা। এ সময় পাইপলাইনে হঠাৎ বিস্ফোরণের ঘটনায় আমাদের তিনজন শ্রমিক দগ্ধ হয়। পরে তাদেরকে দ্রুত আমরা হাসপাতালে নিয়ে আসি।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, আজ ভোরের দিকে কেরানীগঞ্জ এলাকা থেকে রাকিব শরীরে দগ্ধ ১৭ শতাংশ, রাজন ও সুমনের শরীরে সামান্য পরিমাণ দগ্ধ নিয়ে আসে। তবে তারা সবাই আশঙ্কা মুক্ত।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে বর্তমানে তাদের চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানিয়েছেন, বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে ঘটনাস্থল পরিদর্শন করা হবে। গ্যাসলাইনে কোনো ত্রুটি, গ্যাস জমে থাকা অথবা নিরাপত্তা বিধি অনুসরণে কোনো গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এন/টি#

আরও খবর

Sponsered content