প্রতিনিধি ২২ মে ২০২৬ , ১০:৪১:০১ প্রিন্ট সংস্করণ
কেরানীগঞ্জ প্রতিনিধি: জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী শনিবার (২৩ মে) সকাল ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪।
প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) কর্তৃক কেরানীগঞ্জ গ্রিড উপকেন্দ্রের টি-১ পাওয়ার ট্রান্সফরমারের জরুরি রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করা হবে। এ কারণে নির্ধারিত সময় পর্যন্ত সংশ্লিষ্ট ফিডারসমূহে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সদর দপ্তরের আওতাধীন ভাংনা, মুসলিমবাগ, মুক্তির বাগ, বরিশুর, ব্রাহ্মণকিত্তা, জিয়নগর, খোলামোড়া, ভাড়ালিয়া, নবাবচর এবং আগানগর উপকেন্দ্রের সব ফিডার এলাকায় বিদ্যুৎ থাকবে না। এছাড়া আটিবাজার এলাকার বামনসুর, ওয়াসপুর, আরশিনগর, জয়ানগর, দেউলি, চণ্ডিপুর ও ঘাটারচর এলাকাও এই বিদ্যুৎ বিভ্রাটের আওতায় থাকবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের নিরাপদ, নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই এ রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সকলের সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।
এন/টি #

















