অপরাধ

সড়ক দুর্ঘটনায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষী নিহত

  প্রতিনিধি ২২ মে ২০২৬ , ১:০৫:০৪ প্রিন্ট সংস্করণ

IMG 20260522 WA0000

কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি: ঢাকা মাওয়া মহাসড়কে গোলাম মোস্তফা (৫৬) নামের এক কারারক্ষী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। নিহত গোলাম মোস্তফার গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বন্ধনহোলা গ্রামে। তার বাবার নাম মো: কালম উদ্দিন। তিনি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষী ছিলেন।

 

বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এর আগে গতকাল দুপুরে তিনি রাজেন্দ্রপুর কাঁচাবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হন।

 

নিহত গোলাম মোস্তফার সহকর্মী মোঃ আরমান জানান, বুধবার দুপুরে গোলাম মোস্তফা বাঘৈর কাঁচাবাজার থেকে বাজার করে কারাগারের দিকে আসছিলেন। এ সময় আব্দুল্লাহপুর থেকে ছেড়ে আসা হাসনাবাদ গামী একটি মাহিন্দ্র গাড়ি তাকে দ্রুত গতিতে সজরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজের জরুরী বিভাগের ওয়ান স্টপ এমার্জেন্সি সেন্টার (ওসেকে)ভর্তি করা হয়।

 

কারা সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকে ড্রাইভার মোঃ সুমন মিয়া ও মাহেন্দ্র গাড়ীটি কেরানীগঞ্জ কারাগার কর্তৃপক্ষের অধীনে আটক রয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

এন/টি#

 

 

 

 

আরও খবর

Sponsered content