অপরাধ

কেরানীগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টায় গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

  প্রতিনিধি ৩০ এপ্রিল ২০২৬ , ১২:০৫:২০ প্রিন্ট সংস্করণ

InShot 20260430

নিউজ ডেস্ক: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ৬ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টা অভিযোগে মনির(৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। আটক মনির মাদারীপুরের শিবচর থানার নলঘোড়া গ্রামের মৃত কিনাই খা এর ছেলে। বর্তমানে সে কালিগঞ্জ বাজার পাতিলাপট্টি এলাকায় একটি মার্কেটের দারোয়ান হিসেবে কর্মরত।

বুধবার রাত সাড়ে নয়টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কালীগঞ্জ কৈবর্তপাড়া এলাকায় স্থানীয় জনতা গণপিটুনির পর পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে আটক করে।

পুলিশ ও পরিবারের পক্ষ থেকে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরে বাসা থেকে খেলাধুলা করার উদ্দেশ্যে বের হয়ে বিকাল পর্যন্ত বাসায় না ফেরায় শিশুটির মা মেয়ের খোঁজাখুঁজি করাকালে মনিরকে তার মেয়ের বিষয়ে জিজ্ঞাসা করলে সে জানায় যে,আপনার মেয়েকে আমি খুঁজে দিচ্ছি, আপনি টেনশন করবেন না। এই কথা বলার কিছুক্ষণ পর সন্ধ্যার দিকে শিশুটি বাসায় গেলে তার মা তাকে বকাবকি করায় সে বাকরুদ্ধ হয়ে পড়ে এবং অস্বাভাবিক আচরণ করে। পরে আজ সন্ধ্যায় শিশুটি তার মা সহ পরিবারের লোকজনের নিকট বলে মনির তাকে প্রলোভন দেখাইয়া দোকানের ভিতরে নিয়ে শাটার লাগিয়ে তাহার সাথে অশোভন আচরণ করেছে। এ ঘটনা শোনার পর পরিবার ও স্থানীয় লোকজন মনিরকে গণপিটুনে দিয়ে  পুলিশকে সংবাদ দেয়।

দক্ষিন কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলার আসামি হিসেবে আটক মনিরকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে।

এন/টি#

আরও খবর

Sponsered content