অপরাধ

কেরানীগঞ্জে নারীসহ পাঁচজন আটক,বিপুল পরিমাণ গুলি উদ্ধার

  প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২৬ , ২:০৩:২৩ প্রিন্ট সংস্করণ

IMG 20260429 WA0003

নিউজ ডেস্ক: ঢাকার কেরানীগঞ্জে ৬৮ রাউন্ড গুলি’সহ পাঁচ জনকে আটক করেছে র‌্যাব-১০।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ কেরানীগঞ্জের পারগেন্ডারিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো আলমগীর, সজিব, অপু ব্যাপারী, খোকন ও আশা আক্তার ঝর্ণা। এদের মধ্যে চারজন কেরানীগঞ্জ ও একজন মুন্সীগঞ্জের বাসিন্দা।

 

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো: আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সারা দেশে চলমান রেড এলার্টের মধ্যে তাদের নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করে গুলি সহ ৫ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এন/টি#

আরও খবর

Sponsered content