অপরাধ

মুক্তিপণ দেয়ার পরেও বাড়িতে ফেরেনি অপহৃত শাহিন, উদ্বিগ্ন পরিবার

  প্রতিনিধি ২১ জুন ২০২৬ , ১২:৫৭:৪৩ প্রিন্ট সংস্করণ

20260621

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে নিখোঁজ থাকার দুই দিন পর অপহরণকারীর কাছ থেকে ফোন পেয়ে মুক্তিপণ দেয়ার ৬ দিন পরেও বাড়িতে ফেরেনি শাহীন(৪৫) নামের এক যুবক। অপহৃত শাহিন কালিগঞ্জ নয়াবাড়ি এলাকার শহিদুল্লাহ বেপারীর ছেলে, বর্তমানে চুনকুটিয়া বেবিস্টান্ড এলাকায় তার একটি ডেকোরেটরের ব্যবসা রয়েছে। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা ও র‍্যাব-১০ বরাবর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অপহৃত শাহিনের বড় ভাই শফিকুল ইসলামের অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, গত সোমবার (১৫জুন) সন্ধ্যার পর থেকে তার ছোট ভাই নিখোঁজ রয়েছে। রাতে অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। এরপর বুধবার নিখোঁজ শাহিনের মোবাইল ফোন থেকে শাহিনের শ্যালিকা জুইয়ের মোবাইলে অপহরণকারীদের পক্ষ থেকে ফোন করে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। বিষয়টি থানা পুলিশে জানালে শাহিনকে মেরে ফেলা হবে বলে হুমকি দেয়া হয়। উপায়ান্তর না পেয়ে পরিবারের পক্ষ থেকে দর কষাকষির পর ৫০ হাজার টাকা দিতে রাজি হলে টাকা নিয়ে রাজেন্দ্রপুর স্টিল ব্রিজের নিচে যেতে বলা হয়। সেখানে যাওয়ার পর তাদেরকে বলা হয় টাকা ব্রিজের রেলিং এর সাথে ঝুলিয়ে রেখে যান,কিছুক্ষণ পরে শাহিন বাড়ি চলে যাবে। নির্দেশনা অনুযায়ী টাকা রেখে আসলেও ছয় দিন পেরিয়ে গেলেও (রবিবার) শাহিন বাড়িতে ফেরেনি।

এই ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার সাধারণ ডায়েরির আই,ও (তদন্তকারী কর্মকর্তা) এএসআই জাকির হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, যখন পরিবারের লোকজন মুক্তিপনের টাকা নিয়ে রাজেন্দ্রপুর গিয়েছিল,তখন আমি অন্য একটা ডিউটিতে ছিলাম। তবে আমি তাদেরকে বলেছি অপরাধকারীদের দেখা মাত্রই আমাকে জানাবেন।আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হব।

এ প্রসঙ্গে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান, আমরা বিষয়টি তদন্ত করছি।
পুলিশের পাশাপাশি বর্তমানে ঘটনাটি র্্যাব-১০ তদন্ত করছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

  1. এন/টি#

আরও খবর

Sponsered content