কেরানীগঞ্জ ঢাকা প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে দুই সন্তানকে বিষ পান করিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পিতা জসিম উদ্দিনকে (৪০) আটক করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।
সোমবার (২৯ জুন) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ ভান্ডারি গলির বায়হান মিয়ার বাসায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জসিম ও ডালিয়া দম্পতি দীর্ঘদিন যাবত রায়হান মিয়ার বাড়িতে ভাড়ায় বসবাস করত। তাদের সংসারে সিয়াম (৬) ও সারামনি (৫) নামে দুটি সন্তান ছিল। ৩ মাস পূর্বে তাদের ঝগড়াঝাটি হলে স্ত্রী ডালিয়া বাসা থেকে চলে যায়। এরপর সিয়াম ও সারামনিকে নিয়ে জসিম একাই সেই বাড়িতে বসবাস করত। স্ত্রী চলে যাওয়ার পর হতাশা থেকে আজ সকালে জসিম দুই সন্তানকে বিষ পান করিয়ে নিজেও বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। এসময় বিষক্রিয়ার তীব্রতায় সন্তান দুটি ছটফট করতে থাকলে আশেপাশের লোকজন এসে তাদের তিন জনকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসায় (পাকস্থলী ওয়াশ) পর জসিম কিছুটা সুস্থ হলে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইন্সপেক্টর আবুল কালাম আজাদ জানান, ঘটনার বিস্তারিত জানতে জিজ্ঞাসাবাদের জন্য পিতা জসিমকে থানা হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে।
এন/টি#
ভারপ্রাপ্ত সম্পাদক: সুপন রায়, নির্বাহী সম্পাদক: বাবলী খানম, বার্তা সম্পাদক: তাহমিদ চৌধুরী অরন্য, বিশ্বাস মাল্টিমিডিয়ার পক্ষে শিমু আক্তার (রুনা নূর) কর্তৃক ৮৫/১, ৫ম তলা, পুরানা পল্টন ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। ই-মেইল: editornewstoday.bd@gmail.com, বার্তা বিভাগ: +8809611457132, উপদেষ্টা মণ্ডলীর সদস্য: অ্যাডভোকেট পলাশ হোসেন ও অ্যাডভোকেট এম এইচ এ রাসেল।