কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে মাদকাসক্ত ছেলের ছুড়িকাঘাতে পিতা খুন হওয়ার ঘটনা ঘটেছে। নিহত ওই পিতার নাম শাহী ইসলাম (৭০)। এ ঘটনায় ছেলে আল-আমিনকে আটক করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।
শুক্রবার ভোরে কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের গোয়ালখালী আব্দুস সালাম চেয়ারম্যান রোডে এ ঘটনা ঘটে।
জানা গেছে,জমি নিয়ে বিরোধের জেরে প্রায়ই তাদের মধ্যে ঝগড়াঝাঁটি হতো। আজ ভোরে আবারো ঝগড়ার সূত্রপাত হলে ঝগড়ার এক পর্যায়ে আলামিন ছুড়ি দিয়ে তার সৎ পিতা শাহী ইসলামকে পেটের ভেতর আঘাত করলে ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ রুহুল কুদ্দুস জানান, ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আমরা ঘাতক আলামিনকে আটক করেছি।এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এন/টি #
ভারপ্রাপ্ত সম্পাদক: সুপন রায়, নির্বাহী সম্পাদক: বাবলী খানম, বার্তা সম্পাদক: তাহমিদ চৌধুরী অরন্য, বিশ্বাস মাল্টিমিডিয়ার পক্ষে শিমু আক্তার (রুনা নূর) কর্তৃক ৮৫/১, ৫ম তলা, পুরানা পল্টন ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। ই-মেইল: editornewstoday.bd@gmail.com, বার্তা বিভাগ: +8809611457132, উপদেষ্টা মণ্ডলীর সদস্য: অ্যাডভোকেট পলাশ হোসেন ও অ্যাডভোকেট এম এইচ এ রাসেল।