নিউজ ডেস্ক: ঢাকার কেরানীগঞ্জে ৬৮ রাউন্ড গুলি’সহ পাঁচ জনকে আটক করেছে র্যাব-১০।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ কেরানীগঞ্জের পারগেন্ডারিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো আলমগীর, সজিব, অপু ব্যাপারী, খোকন ও আশা আক্তার ঝর্ণা। এদের মধ্যে চারজন কেরানীগঞ্জ ও একজন মুন্সীগঞ্জের বাসিন্দা।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো: আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সারা দেশে চলমান রেড এলার্টের মধ্যে তাদের নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করে গুলি সহ ৫ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এন/টি#
ভারপ্রাপ্ত সম্পাদক: সুপন রায়, নির্বাহী সম্পাদক: বাবলী খানম, বার্তা সম্পাদক: তাহমিদ চৌধুরী অরন্য, বিশ্বাস মাল্টিমিডিয়ার পক্ষে শিমু আক্তার (রুনা নূর) কর্তৃক ৮৫/১, ৫ম তলা, পুরানা পল্টন ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। ই-মেইল: editornewstoday.bd@gmail.com, বার্তা বিভাগ: +8809611457132, উপদেষ্টা মণ্ডলীর সদস্য: অ্যাডভোকেট পলাশ হোসেন ও অ্যাডভোকেট এম এইচ এ রাসেল।