কেরানীগঞ্জ ঢাকা প্রতিনিধি: কেরানীগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে তিনটি বিদেশি পিস্তল ও ১২ রাউন্ড গুলি সহ দুইজনকে আটক করেছে ঢাকা জেলা দক্ষিন ডিবি পুলিশ। আটককৃত দুজন হলেন একলাছ(৩৮) ও মনির(৪০)। তারা দুজনেই একাধিক হত্যা মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী কালা জরিপের দেহরক্ষী ও গাড়ি চালক।
সোমবার (৯ মার্চ ) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ সুপার মার্কেট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কালা জরিপের অফিসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় সন্ত্রাসী কালা জরিপ।
জানা গেছে, হাসনাবাদ এলাকার শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি কালা জরিপ যুবদল নেতা আসাদুজ্জামান কামালকে কুপিয়ে হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি। তাকে গ্রেফতারের পুলিশ একাধিকবার অভিযান চালিয়েছে। আজ গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতারের অভিযান চালানোর সময় জরিপ সুকৌশলে পালিয়ে গেলেও তার দুই সহযোগী ধরা পড়ে। পরবর্তীতে তাদের স্বীকারোক্তি মোতাবেক অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
ঢাকা জেলা দক্ষিণ ডিবির অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম সুমন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে তদন্ত চলছে বিস্তারিত প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানানো হবে।
এন/টি#
ভারপ্রাপ্ত সম্পাদক: সুপন রায়, নির্বাহী সম্পাদক: বাবলী খানম, বার্তা সম্পাদক: তাহমিদ চৌধুরী অরন্য, বিশ্বাস মাল্টিমিডিয়ার পক্ষে শিমু আক্তার (রুনা নূর) কর্তৃক ৮৫/১, ৫ম তলা, পুরানা পল্টন ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। ই-মেইল: editornewstoday.bd@gmail.com, বার্তা বিভাগ: +8809611457132, উপদেষ্টা মণ্ডলীর সদস্য: অ্যাডভোকেট পলাশ হোসেন ও অ্যাডভোকেট এম এইচ এ রাসেল।