প্রতিনিধি ৯ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:৪২:০৫ প্রিন্ট সংস্করণ
নিউজ ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মাদক নির্মূলে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সাভারে অভিযান চালিয়ে জহুরুল হোসেন (৬৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী।

রবিবার রাত সাড়ে নয়টার দিকে সাভারের আমিনবাজার এলাকায় হেমায়েতপুর আর্মি ক্যাম্পের সদস্যরা এই অভিযান পরিচালনা করে। এ সময় আটককৃত ব্যক্তির কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ আড়াই লক্ষাধিক টাকা
এবং অপরাধমূলক তথ্য সংবলিত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
হেমায়েতপুর আর্মি ক্যাম্প সূত্রে জানা গেছে, নিয়মিত টহল দেয়ার সময় আটককৃত ব্যক্তিকে সন্দেহ করে তল্লাশি চালালে তার কাছ থেকে অল্প কয়েকটি ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে অধিকতর জিজ্ঞাসাবাদে সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে নিজেকে স্বীকার করে। পরে তার কাছে আরো বেশ কিছু ইয়াবা গাঁজা এবং মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিকে সাভার থানায় হস্তান্তর করা হয়েছে।
এন/টি #











