প্রতিনিধি ৩১ জানুয়ারি ২০২৬ , ৮:৫৮:২৯ প্রিন্ট সংস্করণ
নিউজ ডেস্ক: ঢাকার কেরানীগঞ্জে ছিনতাই করার সময় হাতেনাতে ধরে উপস্থিত জনতা গণধোলাই দিলে ঘটনাস্থলে আল ইসলাম(২২) নামের এক ছিনতাইকারী নিহত হয়েছে। নিহত আল ইসলাম কুমিল্লা মেঘনা থানার কান্দারগাও গ্রামের আলেক বেপারীর ছেলে। বর্তমানে সে পরিবারসহ ইস্পাহানি ২ নং গলিতে ভাড়ায় বসবাস করত।

শনিবার সকাল সাতটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর গুদারাঘাট এস আর মলের সামনে এই ঘটনা ঘটে।
জানা গেছে,এস আর শপিং মলের সামনে ছিনতাই করার সময় একজন মহিলাকে ছুরিকাঘাত করে । এ সময় মহিলা চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে গেলে ছিনতাইকারীর এলোপাথাড়ি ছুরিকাঘাতে আরো তিন ব্যক্তি আহত হয়। পরে উপস্থিত জনতা সঙ্ঘবদ্ধ হয়ে ছিনতাইকারীকে ধরে গণধোলাই দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। সংবাদ পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরন করেছে।
এন/টি #

















