অপরাধ

সেনা অভিযানে জুয়া ও চাঁদাবাজি চক্রের তিন সদস্য আটক

  প্রতিনিধি ২০ জানুয়ারি ২০২৬ , ৮:৫৬:২৪ প্রিন্ট সংস্করণ

IMG 20260120 WA0011

নিউজ ডেস্ক: সাভারের হেমায়েতপুরে কাঁচা বাজার এলাকায় জুয়া ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার দুপুরে নিয়মিত টহলের সময় হেমায়েতপুর আর্মি ক্যাম্পের একটি দল এই অভিযান পরিচালনা করে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, টহলরত সেনাসদস্যরা বাজারসংলগ্ন এলাকায় কয়েকজনকে অবৈধভাবে জুয়া খেলা ও সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায় করতে দেখেন। সন্দেহজনক কার্যক্রম লক্ষ্য করে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকেই তিনজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন, তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধ জুয়া পরিচালনার সঙ্গে জড়িত। প্রথমে সাধারণ মানুষকে সামান্য লাভের লোভ দেখিয়ে পরে কৌশলে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়াই ছিল তাদের মূল পদ্ধতি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগেও বিষয়টি দীর্ঘদিন ধরে আলোচনায় ছিল বলে জানা গেছে।

 

অভিযানকালে আটক ব্যক্তিদের কাছ থেকে ভুয়া পুরস্কারের বিভিন্ন সামগ্রী, জুয়ার টিকিট, লেনদেনসংক্রান্ত নথিপত্র, নগদ অর্থ, মোবাইল ফোন এবং ভয়ভীতি প্রদর্শনে ব্যবহৃত ধারালো ও লোহার অস্ত্র উদ্ধার করা হয়।পরবর্তীতে সেনাবাহিনী বিষয়টি স্থানীয় থানাকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিদের এবং উদ্ধারকৃত মালামাল নিজেদের হেফাজতে নেয়।

এন/টি #

আরও খবর

Sponsered content