অপরাধ

সাভারে মাদক ও দেশীয় অস্ত্রসহ যুবককে আটক করেছে সেনাবাহিনী

  প্রতিনিধি ১৭ জানুয়ারি ২০২৬ , ৯:৪৪:৩০ প্রিন্ট সংস্করণ

IMG 20260117 WA0005

নিউজ ডেস্ক: ঢাকা জেলার সাভারে ইয়াবা ট্যাবলেট,ইয়াবা বিক্রির নগদ টাকা, মাদক গ্রহণের সারঞ্জাম এবং দেশীয় অস্ত্রসহ আপন ইসলাম আগুন(২৬) নামের এক যুবককে আটক করেছে সেনাবাহিনী। আটক আপন সাভারের আমিনবাজার বোরদেশী পশ্চিমপাড়া এলাকার শামসুল হকের ছেলে।

 

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে সাভারের আমিনবাজার বোরদেশী এলাকায় হেমায়েতপুর আর্মি ক্যাম্পের নিয়মিত টহল চলাকালে তাকে আটক করা হয়।

 

হেমায়েতপুর সেনাবাহিনী ক্যাম্প সূত্রে জানা গেছে, সন্ধ্যায় একটি নিয়মিত টহল দল আমিনবাজার বোরদেশী এলাকায় টহল দেয়ার সময় মফিদ-ই-আম স্কুল এলাকায় কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হলে তল্লাশি করার সময় আটককৃত ব্যক্তির কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৭,৪৫০ টাকা,২টি মোবাইল ফোন, ছিনতাইয়ে ব্যবহৃত ২টি ছুরি, মাদক সেবনে ব্যবহৃত ১টি সিরিঞ্জ এবং ২টি এফেড্রিন (ইনজেকশনযোগ্য মাদক) উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আপন ইয়াবা সেবন এবং বিভিন্ন প্রকার মাদক বিক্রির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।পরবর্তীতে উদ্ধারকৃত মাদক, অস্ত্র, মোবাইল ফোন ও নগদ টাকাসহ আটককৃত ব্যক্তিকে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এন/টি #

 

আরও খবর

Sponsered content