জেলার সংবাদ

কেরানীগঞ্জে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

  প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২৬ , ১০:৪৭:৫০ প্রিন্ট সংস্করণ

IMG 20260113 WA0009

নিউজ ডেস্ক: ঢাকার কেরানীগঞ্জে সদ্যপ্রয়াত বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করে ঢাকা-৩ আসনের ধানের শীষের সমর্থক গোষ্ঠী আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে কেরানীগঞ্জের কদমতলী লায়ন শপার্সের সামনে আয়োজিত দোয়া মাহফিলে খালেদা জিয়া ও জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত এবং আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় কামনা করে আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। পরে ১ হাজার দুঃস্থ মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফাতেমা বেগম জামে মসজিদের খতিব মুফতি হাবিবুর রহমান। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিএনপি নেতা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামাল সিকদার।

কামাল সিকদার বলেন, “আমরা কেউ হিংসার রাজনীতি করবো না। আমরা সবাই বিএনপিকে ভালোবাসবো এবং ধানের শীষের পক্ষে ভোট চাইবো। সবার সহযোগিতায় যেন বিএনপি আবার ক্ষমতায় আসতে পারে, সে জন্য আমরা শান্তিপূর্ণভাবে রাজনীতি করবো। আমরা কেউ নিজেরা হিংসা করবো না এবং জনাব তারেক রহমানের নির্দেশ মেনে চলবো। এ সময় তিনি  সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদ, মোহাম্মদ হৃদয়, মোহাম্মদ লিটন, মোঃ হাসান, মোঃ কখন, মোঃ আলমগীর, মোঃ রুবেল হোসেন, মোঃ আল-আমিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এন/টি #

 

আরও খবর

Sponsered content