নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পাওয়া ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী ৫০২ ভরি সোনা ও ব্যাংকে নগদ ১৩ লক্ষ ২৯ হাজার টাকা জমা আছে বলে হলফনামায় তথ্য পাওয়া গেছে।এছাড়া তাঁর স্বামী ব্যবসায়ী অমিতাভ রায়ের নামে রয়েছে আরও ১০০ ভরি গয়না।
তবে এসব স্বর্ণালংকারের কোনো আর্থিক মূল্য হলফনামায় উল্লেখ করা হয়নি। এতে বলা হয়েছে,গয়নাগুলো উপহার হিসেবে পাওয়া এবং বর্তমান বাজার মূল্য অজানা রয়েছে।
হলফনামা অনুযায়ী, নিপুণ রায় পেশায় একজন আইনজীবী। বছরে তাঁর আয় ২৬ লাখ টাকা। এছাড়া শেয়ার ও ব্যাংক আমানত থেকে বছরে প্রায় সাড়ে চার লাখ টাকা আয় করেন।
অস্থাবর সম্পদের বিবরণে দেখা যায়, নিপুণ রায়ের নামে রয়েছে ১ কোটি ১৩ লাখ ২১ হাজার টাকার স্থায়ী আমানত। তাঁর নামে থাকা দুটি গাড়ির ক্রয়মূল্য ১ কোটি ১১ লাখ টাকা এবং একটি ফ্ল্যাট যার ক্রয় মূল্য ৮৫ লাখ ২০ হাজার টাকা সহ সব মিলিয়ে তাঁর নিজের নামে অস্থাবর সম্পদের বর্তমান মূল্য প্রায় ১০ কোটি ৫০ লাখ টাকা।এর বিপরীতে তার নামে ১ কোটি ১৯ লাখ টাকার ব্যাংকঋণ ও ব্যক্তিগত দায় রয়েছে।অন্যদিকে তাঁর স্বামীর নামে অস্থাবর সম্পদের মূল্য সাড়ে তিন কোটি টাকার বেশি।
(সূত্র -প্রথম আলো)
এন/টি #
ভারপ্রাপ্ত সম্পাদক: সুপন রায়, নির্বাহী সম্পাদক: বাবলী খানম, বার্তা সম্পাদক: তাহমিদ চৌধুরী অরন্য, বিশ্বাস মাল্টিমিডিয়ার পক্ষে শিমু আক্তার (রুনা নূর) কর্তৃক ৮৫/১, ৫ম তলা, পুরানা পল্টন ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। ই-মেইল: editornewstoday.bd@gmail.com, বার্তা বিভাগ: +8809611457132, উপদেষ্টা মণ্ডলীর সদস্য: অ্যাডভোকেট পলাশ হোসেন ও অ্যাডভোকেট এম এইচ এ রাসেল।